ইআইআইএন: 113257 প্রতিষ্ঠাকাল: 1996
BAHARPUR GIRLS HIGH SCHOOL

BAHARPUR GIRLS HIGH SCHOOL

1
শিক্ষার্থী
15
শিক্ষক
6
স্টাফ
30
বছরের অভিজ্ঞতা
বাণী ও শুভেচ্ছা
মৃণাল কান্তি সিকদার
মৃণাল কান্তি সিকদার
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষকের বাণী বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের সঙ্গে একযোগে এ প্রতিষ্ঠানের সুনাম, শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছি। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—নারী শিক্ষার প্রসার এবং বর্তমান সরকারের শিক্ষানীতি ও লক্ষ্য বাস্তবায়নে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, দক্ষ ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে বিদ্যালয়ে ৭৪৪ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে। বিদ্যালয়ে একটি আধুনিক ত্রিতল একাডেমিক ভবনের পাশাপাশি একটি সেমি-পাকা টিনশেড ভবন রয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা এবং মনোরম ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিনটি বিভাগে পাঠদানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে সমৃদ্ধ পাঠাগার, বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, এবং আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুমে নিয়মিত পাঠদান পরিচালিত হয়। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীল চিন্তাশক্তি, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিদ্যালয়টি বিশেষ গুরুত্ব প্রদান করে। একাডেমিক সাফল্যের ধারাবাহিকতায় বিদ্যালয়টি বিগত বছরগুলোতে JSC ও SSC পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। বিশেষ করে ২০২৩ সালের SSC পরীক্ষায় বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বালিয়াকান্দি উপজেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করে এবং একই বছরে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে, যা আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের। আমাদের অঙ্গীকার—শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে নয়, বরং নৈতিক, মানবিক, দেশপ্রেমিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া ও শুভকামনা কামনা করছি। ধন্যবাদান্তে, মৃণাল কান্তি সিকদার প্রধান শিক্ষক বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বালিয়াকান্দি, রাজবাড়ী। মোবাইল: ০১৩০৯-১১৩২৫৭
আরো দেখুন
সভাপতি
সভাপতি
সভাপতি
প্রতিষ্ঠাতার বাণী বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৬ সালে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান খান মহোদয়ের পৃষ্ঠপোষকতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় নারী শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে আমি এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করি। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি একটি দক্ষ পরিচালনা কমিটি, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং নিবেদিতপ্রাণ কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। ধারাবাহিক উন্নয়নের ফলস্বরূপ বিদ্যালয়টি ২০০০ সালে নিম্ন মাধ্যমিক স্তরে এবং ২০১৯ সালে মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৫ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষকের সুযোগ্য নেতৃত্বে শিক্ষকবৃন্দ তাঁদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে চলেছেন। বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, সুশৃঙ্খল পরিবেশ এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল বরাবরই অত্যন্ত সন্তোষজনক। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তাঁদের এই সাফল্য আমাদের জন্য গর্বের এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক উন্নতি কামনা করছি। বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনা করি। ধন্যবাদান্তে
আরো দেখুন
ফটো গ্যালারি
BAHARPUR GIRLS HIGH SCHOOL
BAHARPUR GIRLS HIGH SCHOOL
BAHARPUR GIRLS HIGH SCHOOL
BAHARPUR GIRLS HIGH SCHOOL
BAHARPUR GIRLS HIGH SCHOOL
আরো দেখুন
স্থান
প্রতিষ্ঠানের সম্পর্কে
Logo
বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়

বাহারপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী-৭৭৩০

আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা মানসম্মত শিক্ষা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
জাতীয় সংগীত
ফেসবুক পেজ