BAHARPUR GIRLS HIGH SCHOOL Students Teachers
Institute

    About Institute

    Institute

    বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়

    ডাক: বহরপুর, উপজেলা: বালিয়াকান্দি

    জেলা: রাজবাড়ী

    বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান । বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ খলিলুর রহমানের উদ্যোগে অত্র এলাকার নারী শিক্ষার সম্প্রসারনের লক্ষ্যে ১৯৯৬ সালের ২৪ শে জুলাই অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ।প্রতিষ্ঠিত হবার পর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ অহিদুল হকের আন্তরিক প্রেচেষ্টা ও নিরলস পরিশ্রমে এবং দক্ষ ম্যানেজিং কমিটি ও অভিজ্ঞ শিক্ষক মন্ডল ঐকান্তিক প্রচেষ্টার অচিরেই বিদ্যালয়টি এলাকার নারী-শিক্ষার অগ্রণী ভূমিকা পালন করতে শুরু করে। বিদ্যালয়টি নানাবিধ বৃক্ষরাহির সমাহারে পরিপূর্ণ অত্যন্ত সুন্দর ও এছাড়া ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে মনোরম পরিবেশ বিরাজ করায় সহজেই অভিভাবক ও ছাত্রীদের একমাত্র শিক্ষাঙ্গন হিসাবে পরিচিতি লাভ করে ।

    এমতাবস্থায় ২০০২ ইং সালের মে মাসে প্রতিষ্ঠানটিরনিম্নমাধ্যমিক স্তর ও ২০১৯ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমিক স্তর M.P.O ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৪৪ জন ছাত্রী অধ্যয়নরত। মোট কর্মরত শিক্ষক সংখ্যা নিয়মিত ১৫ জন । প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বহরপুর কলেজের অধ্যক্ষ পরদায়িত্ব গ্রহন করায় তিনি বর্তমানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বাবু মৃনালকান্তি সিকদার প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হইয়া অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখেছেন । বিদ্যালয়টিতে ত্রিতল ভবনসহ একটি সেমিপাকা টিনসে ভবন রয়েছে । ইহা ব্যতীত ছাত্রীদের জন্য রয়েছে, বিশুদ্ধ পানির কল, সেনেটারী ল্যাট্রিন, বিদ্যালয়ের বিদ্যুতের সুব্যবস্যা।

    বিদ্যালয়টিতে আরও রয়েছে বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসায় শিক্ষা শাখায় লেখাপড়ার সুবর্ণ সুযোগ। ইহা ব্যতীত বিদ্যালয়টিতে রয়েছে বাড়তি জ্ঞানার্জনের জন্য পাঠাগার পাঠ্যভাস উন্নয়ন কর্মসূচীর মত সহ পাঠক্রমিক কার্যক্রম ছাত্রীদের বিদ্যালয়ের শিক্ষার আগ্রহ সৃষ্টি করে । নিয়মিত সকাউট দল, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, শিক্ষা সফরসহ বিভিন্ন কার্যক্রম ছাত্রীদের বিদ্যালয় শিক্ষার উৎসাহ ও প্রেরণা যোগায়। ইহার সাথে ছাত্রীদের প্রজ্ঞা, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন শিক্ষা উপকরসহ Multi Media ক্লাসরুমে ক্লাস করার সুযোগ।

    বিদ্যালয়টি থেকে ২০০৫ ইং সাল হইতে ছাত্রীরা ১-১.৫ পরীক্ষায় অংশগ্রহণ করে ২০২৩ ইং সাল পর্যন্ত ফলাফলে জেলার ১ম সারির বিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে, এবং ২০২৩ সালে জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে । বর্তমান বিদ্যালয়টিতে JSC ও SSC পরীক্ষা কেন্দ্রের জন্য রয়েছে বিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্রীরা বিভিন্ন সরকারী অঙ্গুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে

    কর্মরত আছে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত