BAHARPUR GIRLS HIGH SCHOOL Students Teachers
প্রধান শিক্ষকের বানী

    Mrenal Kanti Sikder

    Head Teacher

    বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হবার পর আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাবেক প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হইয়া অত্র এলাকার জনগনের দীর্ঘদিনের চাহিদা নারী শিক্ষার অগ্রসারণের লক্ষ্যে এবং বর্তমান সরকারের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এবং দক্ষ ম্যানেজিং কমিটির সার্বিক সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছি বর্তমানে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা ৭৪৪ জন। বিদ্যালয়ের ত্রিতল ভবনসহ একটি টিনসেড সেমি পাকা ভবন ছাড়াও রয়েছে বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা, সেনেটারী ল্যাট্রিন, বিদ্যুতের সুব্যবস্থা । বিদ্যালয়টিতে বর্তমানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যয়নের সুবিধা রয়েছে। ইহা ব্যতীত রয়েছে পাঠাগার। বিশ্ব সাহিত্য কেন্দ্র ও অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও মেয়েদের বাড়তি জ্ঞানার্জনের সুযোগ। উন্নত লেখাপড়ার, নিরাপ জ্ঞানার্জনের সুযোগসহ ছাত্রীদের মেধা, বুদ্ধি ও প্রজ্ঞা বাড়ানোর জন্য রয়েছে, আলাদা MultiMedia ক্লাসরুমসহ

    নিয়মিত Multimedia ক্লাস করার সুযোগ । বিগত বছরগুলোতে JSC ও SSC পরীক্ষায় সাফল্য সর্বোচ্চ ২০২৩ সালে SSC পরীক্ষায় বিদ্যালয়টিতে উপজেলায় সেরা ফলাফল অর্জনে সমর্থ হয় এবং ২০২৩ সালে জেলার সেরা প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন করে।

     

    ধন্যবাদান্তে
    মৃনাল কান্তি সিকদার
    প্রধান শিক্ষক
    বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়
    বালিয়াকান্দি, রাজবাড়ী ।

    01309113257