বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৬ ইং সালে এলাকার বিশিষ্ঠ শিক্ষানুরাগী মো: খলিলুর রহরমারন খান সাহেবের পৃষ্ঠপোষকতায় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগীতায় এলাকার নারী শিক্ষার উন্নয়ন কল্পে প্রতিষ্ঠিত হয়। আমি বিদ্যালয়টির প্রতিষ্টাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি।প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি সুদক্ষ পরিচালনা কমিটি ও শিক্ষকদ্বারা পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি ২০০ইং সালে নিন্ম মাধ্যমিক স্তর এম.পি.ও ভুক্ত হয় ও ২০১৯ইং সালে মাধ্যমিক স্তর এম.পি.ও ভু্ক্ত হয়। বর্তমান বিদ্যালয়টিতে ১৫ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী কর্মত আছেন। প্রধান শিক্ষকের অক্লান্ত পরিশ্রম ও সুযোগ্য নেতৃত্বে শিক্ষক বৃন্দ তাহাদের মেধা, শ্রম, দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা নিরলস ভাবে পাঠদান করে আসছেন। ২০২৩ ইং সালে বিদ্যলয়টি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসারে নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। অত্র বিদ্যালয় থেকে পাশ করা ছাত্রী বৃন্দ বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চ পদে কর্মরত পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে সফলতার স্বাক্ষর রেখে চলেছে।স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করছি।